হোম অন্যান্যসারাদেশ রাজাপুরে সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি :

মুজিববর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায় (২য় ধাপ) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিষয়ে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় সময়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান পরিষদ সভা কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেন। মুজিব বর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা” মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের দেশের সকর ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আগামী ২১ জুলাই ২০২২ তারিখ বৃহস্পতিবার সকার ৯:০০ ঘটিকায় একযোগে দেশের উপজেলা পর্যায়ে ৩য় পর্যায়ের (২য় ধাপ) উপকারভোগী পরিবারের নিকট
জমি ও গৃহ প্রদান কার্যত্রুমের শুভ উদ্ধোধন করবেন।

৩য় পর্যায়ে (২য় ধাপ) রাজাপুর উপজেলায় ৩০ জন জমি ও গৃহহীন পরিবার মাথা গোঁজার ঠাই পাবেন। প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্দেশ্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশন করার জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের আহবান জানান। এ সভায় উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, সহকারী কমিশনার ভুমি অনুজা মন্ডল,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ,রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায়, পিআইও মোঃ মামুনুর রশিদ,ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম তালুকদার,বিউটি সিকদার,মোঃ সুরু মিয়া।, সহ স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন