হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে ১৯০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে আট্টাকী বিশ্বরোড এলাকায় র‌্যাব-৬এর মাদক বিরোধী অভিযানে ১৯০ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে। জানা গেছে, মঙ্গলবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে গোপনে খবর পেয়ে খুলনা র‌্যাব-৬ এর একটি দল আট্টাকী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এসময় আটককৃতদের নিকট থেকে ১৯০পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃতমাদককারবারীরা হল উপজেলার পাগলা উত্তর পাড়ার মো: হাফিজ মোল্লার পুত্র মোঃ শামীম মোল্লা (৪০) ও আট্টাকী গ্রামের মৃত আব্দুল শেখের পুত্র শেখ জিন্নাত(৬০)। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে ফকিরহাট মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন