ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অ লের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক বাগেরহাটের ফকিরহাটে বৈলতলী বঙ্গবন্ধু পল্লীতে চাষ করা পারিবারিক পুষ্টি বাগান ও পাগলা-শ্যামনগর ভার্মি কম্পোষ্ট প্রদর্শনী পরিদর্শন করেন।
মঙ্গলবার বিকেল ৪টায় পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট খামারবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম মো. আজিজুর রহমান ও মনিটরিং কর্মকর্তা মো. জাহাঙ্গির আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কমৃকর্তা কৃষ্ণা সরকার, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন সহ বিভিন্ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা। পরিদর্শণ শেষে সন্তোষ প্রকাশ করেন উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
