মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) :
বাগেরহাটের ফকিরহাটে এবার তৃতীয় পর্যায়ের ২য় ধাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন ৩৫পরিবার পেয়েছেন জমি, গৃহসহ বসবাসের বিভিন্ন সুযোগ-সুবিধা। বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জমি ও গৃহ প্রদান এবং শুভ উদ্বোধন অনুষ্ঠান শেষে ফকিরহাট উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে ৩৫ পরিবারকে জমি ও গৃহের কাগজপত্র হস্তান্তর করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ এসব পরিবারের মাঝে জমি ও ঘরের কাজজপত্র হস্তান্তর করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহ্ মো. মহিবুল্লাহ, মডেল থানার ওসি মু. আলীমুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাঈদা দিলরুবা সুলতানা, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর সহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ভুমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নিরাপদ আবাসন প্রকল্প নির্মানের পরিকল্পনা অনুয়ারী প্রধানমন্ত্রী কর্তৃক দেশের অন্যান্য স্থানের ন্যায় ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে ৩৫টি পাকাঘর নির্মান করা হয়।
এদিকে জমি ও ঘর পেয়ে উপকারভোগী রূপা বেগম, জেসমিন আক্তার, সজল শীল ও শিরিনা আক্তার সহ সকলে আনন্দিত ও প্রধানমন্ত্রীর উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এখন থেকে যেখানে সেখানে অন্যের জায়গায় খুপড়ি ঘর করে আর বসবাস করতে হবেনা। সারদিন কাজ করে নিজ গৃহে বসবাস করতে পারবেন। রোদ-বৃষ্টি ঝড়ে তাদের আর কোথাও আশ্রয়ের জন্য যেতে হবে না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদা দিলরুবা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় ভুমিহীন ও বাস্তহারা পরিবারের মাথা গুজার ঠাঁই হিসেবে টেকসই বাড়িঘর নির্মাণ করার উদ্যোগ নেয়। এরই আলোকে ফকিরহাটে এবার ৩৫টি পরিবার পান নতুন পাকা বাড়ি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন এ প্রতিবেদদকে বলেন, সরকার এই উদ্যোগ গ্রহন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনভারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এসব ঘরের শুভ উদ্বোধন শেষে অত্র উপজেলায় ৩৫টি পরিবারকে জমি ও ঘর প্রদানকরা হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সাথে আলাপকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে ঘরগুলির উদ্বোাধন শেষে ফকিরহাটেও যারা পেয়েছেন তাদের আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেয়া হয়েছে। এই উপজেলায় এ পর্যন্ত মোট ২৪৫টি জমি ও গৃহহীন পরিবারকে জমি ও পাকা ঘর দেওয়া হয়েছে।
