হোম আন্তর্জাতিক প্রেমিকা হত্যা: ২০ বছর পর কারামুক্ত আদনান সৈয়দ

আন্তর্জাতিক ডেস্ক :

সাবেক প্রেমিকা হত্যায় সাজাপ্রাপ্ত আদনান সৈয়দকে ২০ বছর পর কারাগার থেকে মুক্তি দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।

১৯৯৯ সালে মেরিল্যান্ডের বাল্টিমোরের একটি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন আদনান। সে সময় তার সাবেক প্রেমিকা হে মিন লিকে শ্বাসরোধ করে হত্যা করার জন্য তিনি দোষী সাব্যস্ত হন। সে সময় ঘটনাটি যুক্তরাষ্ট্রে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

সোমবার (১৯ সেপ্টেম্বর) মেরিল্যান্ডের এক বিচারক আদনানের দোষী সাব্যস্ততা বাতিল করেন এবং নতুন করে বিচারের জন্য সময়সীমা নির্ধারণ করেন।

প্রসিকিউটররা জানান, ওই হত্যাকাণ্ডে সম্ভাব্য আরও দুজন সন্দেহভাজন ছিলেন। তারা কেউ আদালতে জবানবন্দি দেননি।

আদনানের বয়স এখন ৪২ বছর। তিনি এ মামলার শুরু থেকেই বলে আসছিলেন, তিনি নির্দোষ। তিনি প্রেমিকা হে মিন লিকে হত্যা করেননি।

সোমবার বাল্টিমোরের সার্কিট কোর্টের বিচারক মেলিসা ফিন আদনানকে কারাগার থেকে মুক্তি দেন এবং নিজ বাড়িতে ‘বন্দি’ থাকার নির্দেশ দেন। এ সময় তিনি প্রসিকিউটরদের নতুন বিচার বা মামলা খারিজের জন্য ৩০ দিন সময় বেঁধে দেন।

প্রসিকিউটররা বলেছেন, আদনানকে কারাগার থেকে মুক্তি দেয়া উচিত। কারণ, তিনি দুই দশক জেলে কাটিয়েছেন।

এ ঘটনায় হে মিন লি-র পরিবার হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। মিন লি-র ভাই ইয়াং লি বলেন, এত বছর ধরে দোষী আদনানের পক্ষে অবস্থান নিয়েছেন প্রসিকিউটররা।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন