হোম আন্তর্জাতিক পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিলাওয়াল ভুট্টো

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো বুধবার (২৭ এপ্রিল) কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেবেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। খবর জিয়ো নিউজের

মঙ্গলবার (২৬ এপ্রিল) করাচিতে এক সংবাদ সম্মেলনে শপথ নেওয়ার বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেন।

সংবাদ সম্মেলনে বিলাওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বৈদেশিক ষড়যন্ত্র করছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

বিলাওয়াল বলেন, পিটিআই চেয়ারম্যান তার লক্ষ্য পূরণে বিচার বিভাগ থেকে নির্বাচন কমিশনে ‘ষড়যন্ত্র’ চালিয়ে যাচ্ছেন।

ইমরান খান পাকিস্তানের সব প্রতিষ্ঠানকে বিতর্কিত করছেন বলে অভিযোগ করেন পিপিপি চেয়ারম্যান।

এর আগে ১৯ এপ্রিল পাকিস্তানের নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানে বিলাওয়াল ভুট্টো উপস্থিত ছিলেন। কিন্তু সেদিন তিনি শপথ নেননি। সেদিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কেউ শপথ নেননি। তাই বেনজির পুত্রই পাকিস্তানের নতুন পররাষ্ট্রমন্ত্রী বলে মনে করা হচ্ছে।

৩৩ বছর বয়সী বিলাওয়াল ভুট্টো জারদারি ২০০৭ সালে নির্বাচিত সভাপতি হন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ও আসিফ আলি জারদারির একমাত্র ছেলে। বিলাওয়াল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন।

গত ৯ এপ্রিল অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর দায়িত্ব হারান ইমরান খান। এরপর পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন পিএমএল–এন সভাপতি শাহবাজ শরিফ।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন