হোম খুলনানড়াইল নড়াইলে মাঠ দিবস’ অনুষ্ঠিত, উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ

নড়াইলে মাঠ দিবস’ অনুষ্ঠিত, উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ

কর্তৃক Editor
০ মন্তব্য 63 ভিউজ

মোস্তফা কামাল:

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নে উচ্চ ফলনশীল আধুনিক জাতের ধান পরিচিতি এবং সম্প্রসারণের লক্ষ্যে  ‘মাঠ দিবসঅনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (২৮ এপ্রিল) দুপুরে  ইউনিয়নের মতিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বায়ার ক্রপ সায়েন্সএর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নলদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমানএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নড়াইলের উপপরিচালক (ডিডি) মোঃ আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মুনমুন সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের  উপপরিচালক মোঃ আরিফুর রহমান বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষকদের আধুনিক উচ্চ ফলনশীল জাতের চাষাবাদে এগিয়ে আসতে হবে। অ্যারাইজ ব্র্যান্ডের ধানগুলো বিশেষ করে পাতা পোড়া রোগ প্রতিরোধী হওয়ায় কৃষকরা বাড়তি নিরাপত্তা পাচ্ছেন।

বায়ার ক্রপ সায়েন্সএর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,কৃষিবিদ চন্দন কুমার মিত্র, কাস্টমার কানেক্ট ম্যানেজার কৃষিবিদ হাবিবুর বাসারমাঠ দিবসে অ্যারাইজ এজেড ৬৪৫৩ এসটি, অ্যারাইজ ৬৫৮৫ এসটি এবং ডিএনআর হাইব্রিড ধান জাতের ফলন প্রদর্শনী করা হয়। স্থানীয় কৃষক অসিত বকশী এবং বাপ্পি বিশ্বাস সহ উপস্থিত অন্যান্য কৃষকরা এই ধানের ফলন গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা জানান, এই ধানগুলোর চাল চিকন সুস্বাদু এবং ঝড়বৃষ্টিতে গাছ হেলে পড়ে না। ফলে লোহাগড়ার কৃষকদের মাঝে এই হাইব্রিড জাতগুলো চাষে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। অনুষ্ঠানে এলাকার শতাধিক প্রান্তিক কৃষক আধুনিক চাষাবাদ পদ্ধতির ওপর প্রশিক্ষণ পরামর্শ গ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন