হোম জাতীয় পটুয়াখালীতে কোস্টগার্ডের হাতে ট্রলারসহ ২০ জেলে আটক

জাতীয় ডেস্ক :

পটুয়াখালীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকারের দায়ে ২০ জেলে ও একটি মাছ ধরার ট্রলার আটক করেছে নিজামপুর কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে ১০ লাখ মিটার ফিশিং জাল উদ্ধার কর হয়।

বুধবার (২০ জুলাই) বিকেলে কলাপাড়া উপজেলার লতাচাপলীর খাজুরা গ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনা থেকে তাদের আটক করা হয়।

কোস্টগার্ডের নিজামপুর স্টেশন কমান্ডার এনইউ আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাগরে অভিযান চালিয়ে ২০ জেলেসহ ট্রলারটি আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জাল ও ট্রলার জব্দ করা হয়। পরে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা এফবি ইসরাত জাহান নামের ফিশিংবোট মাঝিকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এরপর মুচলেকা রেখে তাদের ছেড়ে দেয়া হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বঙ্গোপসাগরে ইলিশসহ সবধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে সাগরে মাছ শিকারে গেলে কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করে। পরে আমরা জরিমানা করে, ভবিষ্যতে আর এমন অপরাধ করবে না মর্মে মুচলেকা রেখে ছেড়ে দেই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন