হোম অন্যান্যসারাদেশ নড়াইলের লোহাগড়া পৌরসভার-নির্বাচনের ভোট গ্রহণ চলছে।

নড়াইল অফিস :

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে নড়াইলের লোহগড়া পৌরসভার-নির্বাচনে এ প্রথম বারের মত ই ভি এম পদ্ধিতে ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার ২ নভেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিবরিতহীন ভাবে ভোট গ্রহণ চলবে। সকাল থেকে ভোটরগন তাদের ভোট প্রদানের জন্য স্ব স্ব কেন্দ্রে যেয়ে প্রদান করে। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলার বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে থাকে। ই ভি এম পদ্ধিতে ভোট দিতে পারায় ভোটার গন বেজায় খুশি।

নির্বাচনে চেয়ারম্যান পদে তিনুজন জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। এরা হলেন-আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ সৈয়দ মশিয়ূর রহমান বর্তমান মেয়র মোঃ আশরাফুল আলম জগ প্রতীকে এবং বাংলাদেশ ওর্য়ার্কাস পার্টির হাতুড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।

লোহাগড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, সুষ্ঠু ভাবে ভোটগ্রহণে সব প্রস্তুতি নেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে আইন-শৃংখলা রক্ষায় আনসার, ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে।

২০০৩ সালে গঠিত পৌরসভায় ভোটার রয়েছে ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ১২ হাজার ১৬০ এবং পুরুষ ১১ হাজার ৫৭৭ ভোটার। এবারের নির্বাচনে তিন মেয়র প্রার্থী ছাড়াও সংরক্ষিত ওয়ার্ডে ১২ নারী কাউন্সিলর প্রার্থী এবং সাধারণ ওয়ার্ডে ৪০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন