হোম অন্যান্যসারাদেশ নড়াইলের দিঘলিয়ায় ক্ষতিগ্রস্তদের দেখতে মন্ত্রী-সংসদ সদস্য ও রাজনৈতিক নেতারা-আতঙ্কের প্রশ্ন তোলায় সাংবাদিককে হেনস্থা স্থানীয় আ.লীগ নেতা-কর্মীদের

নড়াইল অফিস :

নড়াইলের দিঘলিয়ার ক্ষতিগ্রস্ত হিন্দুদের অবস্থা দেখতে সরেজমিন ১৯ জুলাই সাহাপাড়া এবং মন্দির পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি, স্থানীয় সরকারও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী শ্বপন ভট্টাচার্য, এমপি মাশরাফি সহ সরকারী নানা কর্মকর্তারা। এর আগে সকালে পরিদর্শন করেন বাম গনতান্ত্রিক জোট নেতারা। সিপিবি কেন্দ্রীয় সাধারন সম্পাদক রুহীন হোসেন প্রিন্স এর নেতৃত্বে ছিলেন বামজোটের সমন্বয়কারী আ.সাত্তার,বাসদ(মার্কসবাদী)কেন্দ্রীয় সদস্য সীমা দত্ত সহ কেন্দ্রীয় নেতারা।

বামজোটের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি যান এবং তাদের কথা শোনেন। সাহাপাড়া মন্দিরে কথা বলার সময় তারা স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের বাধার মুখে পড়েন। তারা ঘটনার সময় লুট হওয়া মালা সাহার সাথে কথা বললে তিনি প্রতিনিধি দলকে জানান,তার বাড়ি লুটের কথা বলতে হুমকী দেয়া হয়েছে। এ সময় সাংবাদিক প্রতিনিধিরা এই কথার রেকর্ড করেন।

সিপিবি কেন্দ্রীয় সাধারন সম্পাদক রুহীন হোসেন প্রিন্স বলেন,আমাদের এখানে সংখ্যালঘু হিন্দুদের সাথে কথা বলতে বাধা সৃষ্টি করা হচ্ছে। স্থানীয় আ.লীগ নেতারা চাপের মধ্যে রেখে ঘটনাটির ক্ষতি সম্পর্কে বলতে নিষেধ করছেন।

বাসদ(মার্কসবাদী)কেন্দ্রীয় সদস্য সীমা দত্ত বলেন,এই ঘটনায় সরকারকে দায় নিতে হবে,তাদের দলের নেতাকর্মীরাই সাম্প্রদায়িকতার ইস্যু তুলে সন্ত্রাসী কর্মকান্ড করছে,এরা ভারত থেকে এখানে আসেনি,বাংলাদেশেই তাদের জন্ম,এদের নিরাপত্তা দিতে প্রশাসন ব্যর্থ। আমি প্রত্যেক হিন্দু নারীদের চোখে মুকে আতঙ্ক দেখেছি,তারা আতঙ্কে কথা বলছেন না,এখনও তাদের ভয় দিয়ে ক্ষতির কথা বলতে নিষেধ করা হচ্ছে।

এদিকে দুপরে কয়েকজন মন্ত্রী এবং মাশরাফি সহ কয়েক এমপি ঘটনাস্থলে পরিদর্শন করেন। এই দলে ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার,ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি,স্থানীয় সরকারও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী শ্বপন ভট্টাচার্য এমপি,খুলনা-চ আসনের সংসদ সদস্য প ানন বিশ্বাস,নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মোর্তজা,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,স্থানীয় জেলা উপজেলার নেতৃবৃন্দ সহ ইউপি আ.লীগের নেতা-কর্মীরা। তারা ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের ঘুরে দাড়ানোর আহবান জানান।

খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কে হিন্দুদের হুমকীর বিষয়ে প্রশ্ন করা হলে আ.লীগের নেতা-কর্মীরা চ্যানেল টুয়েন্টিফোর ও কালেরকন্ঠ প্রতিনিধি সাইফুল ইসলাম তুহিনের উপর আক্রমন করতে উদ্যত হয়,তার জামা-কলার টানাটানি করে। পরে পুলিশ এসে তাদের নিবৃত করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন