হোম সোশ্যাল মিডিয়া নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তাজুল ইসলামের

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি তাজুল ইসলামের

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

ডেস্ক রিপোর্ট:
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

শুক্রবার ফেসবুক পোস্টে তিনি লেখেন, ঝিনাইদহে নাসির উদ্দিন পাটোয়ারীর উপর হামলা অগ্রহণযোগ্য‍। এটা খুব খারাপ সময়ের ইঙ্গিত বহন করে। অবিলম্বে দোষী ব‍্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবী করছি।

নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও ১১০ থেকে ১১৫ জনকে আসামি করা হয়েছে।‎

সম্পর্কিত পোস্ট

মতামত দিন