হোম অন্যান্যসারাদেশ নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে আনন্দ মিছিল 
পিরোজপুর  অফিসঃ
পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদলের উদ্যোগে   আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (০৭ মার্চ) উপজেলা ছাত্রদলের নতুন কমিটির উদ্যোগে এ আনন্দ  মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক এইচ এম  শামিম হাওলাদারের নেতৃত্বে উপজেলা বাসষ্ট্যান্ডে এ মিছিল অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সদস্য সচীব তারিক আব্দুল্লাহ বাপ্পি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান,   কেন্দ্রীয় কমিটি ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক দায়িত্বে থাকা টিম নেতাদেরকে অভিনন্দন জানিয়ে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা  ছাত্রদল ও দুটি কলেজ কমিটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন