কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় বি,এস,এইচ সিংগা মাধ্যমিক ও মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চ দিসটি উদযাপন করা হয়েছে। রবিবার(৭ই মার্চ) সকালে জাতীয় পতাকা উত্তোলনসহ নানান কর্মসূচির মধ্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উৎযাপন করা হয়। এ উপলক্ষে সিংগা মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোাচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। সভায় প্রধান বক্তা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ।
সিনিয়র শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুস সবুর, শিক্ষিকা নাসরিন আক্তার, মাস্টার স্বপন সরকার ,মাস্টার আব্দুস সালাম, শিক্ষার্থী আল মামুন ও জ্যোতিসহ শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
অনুরুপভাবে অনুষ্ঠিত আলোচনা সভায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, সোনাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু, ভাদিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, মুরারীকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ আমন, সরসকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক, মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের সভাপতিত্বে নানান কর্মসূচির মধ্য দিয়ে ৭ই মার্চ পালিত হয়েছে বলে জানা যায়।
s
