হোম রাজনীতি দ্রুততম সময়ের মধ্যে শিশু রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুততম সময়ের মধ্যে শিশু রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

নিউজ ডেস্ক:

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশ দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট জমা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা ও সাম্প্রতিক ইস্যুতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রামিসার হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার ভেতরে আসামি গ্রেপ্তার হয়েছে। এই মামলায় যে প্রধান আসামি তার নাম সম্ভবত সোহেল খান। স্ত্রীসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। ১৬৪ ধারায় স্টেটমেন্ট দিয়েছে। আমরা এটুকু এসিওরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভেতরে সুষ্ঠু তদন্ত করে চারশিট দাখিল করা হবে।

আমরা এখন মধ্যযুগে নাই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আধুনিক যুগে, আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে সব আইনকে আপটুডেট করতে হয় এবং যুগোপযোগী করতে হয়। সেগুলো চলমান প্রক্রিয়া। সেগুলো তো আছেই। বিভিন্ন আইনে অবশ্যই আমাদের কিছু কিছু সংশোধন আনতে হবে। সেটা আমরা দেখবো। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয়, খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা বা এমন কিছু হয় যে আমরা খুব কঠোরতম আইন প্রয়োগ আইন প্রণয়ন করলাম প্রয়োগের ক্ষেত্রে সেটা আবার মিসইউজ হচ্ছে কিনা অপব্যবহার হচ্ছে কিনা এগুলো সবগুলো লক্ষ্য রাখতে হয়।

বিচারহীনতার কথা সব সময় সঠিক নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘অনেক সময় বিলম্ব হয়, বিচার আদালতের বিষয়। তনু হত্যাসহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেয়া হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে। আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য যা যা করার, সবই চেষ্টা করছি।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন