জাতীয় ডেস্ক :
রাজধানীর আমিনবাজারে কয়লার ঘাটে তুরাগ নদে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা বলেন, প্রথমে ধাক্কা লাগে, এরপর ট্রলারের ওপর দিয়েই বাল্কহেডটা চলে যায়। এতে ট্রলারটি ডুবে যায়। আর দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর তুরাগ নদে কয়লারঘাট এলাকার ল্যান্ডিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায়।
এখন পর্যন্ত যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় তিন শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছেন ৫ জন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এছাড়া ৮ জনকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে প্রশাসন।
