হোম অর্থ ও বাণিজ্য ডেইরি-পোল্ট্রি খাদ্যের দামের সঙ্গে দুধ, ডিম ও মাংসের দাম সমন্বয়ের দাবি

বাণিজ্য ডেস্ক :

বর্ধিত ডেইরি ও পোল্ট্রি খাদ্যের দামের সঙ্গে দুধ, ডিম ও মাংসের দাম সম্বন্বয়ের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে পঞ্চগড় সদর উপজেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ডেইরি ফার্মের মালিকরা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন পঞ্চগড় সদর উপজেলা ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মফিজুল ইসলামসহ সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বর্ধিত ডেইরি ও পোল্ট্রি খাদ্যের দামের সঙ্গে ডিম, দুধ ও মাংসের দাম সমন্বয়ের দাবি জানান।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন