হোম জাতীয় ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

কর্তৃক Editor
০ মন্তব্য 68 ভিউজ

নিউজ ডেস্ক:
পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে বাংলাদেশ ব‍্যবস্থা নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাকা সফররত উচ্চপর্যায়ের একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন সফরে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘অবশ্যই তিস্তার কথা হবে। এটা সেই অঞ্চলের মানুষের মরণ-বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে। সেই ডাকে যদি সাড়া না দিই তাহলে আমরা আছি কেন? প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার। এই অঙ্গীকার পালন করবো। চীন সফরে এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করবো।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন