কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান বহুল প্রচারের জন্য কলারোয়া এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজন ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান স, ম মোরশেদ আলী, ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহিদ আলী গাজি, পৌর কাউন্সিলর কাউন্সিলর জিএম শফিউল আলম শফি সহ সংশ্লিষ্ঠ দপ্তরের কর্মকর্তা ও ইলেকট্রিক, প্রিন্ট ও অন লাইন পোর্টাল মিডিয়ার কর্মকর্তাবৃন্দ।
সভায় আগামী ২১ জুলাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের তালিকাভূক্ত ৩৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে জমির দলিল (কাগজপত্র) ও ঘরের চাবি হস্তান্তর করা হবে বলে জানা যায়।
