কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করলেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট’র মহাপরিচালক আব্দুল বাতেন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ইভিএম মেশিনের কার্যক্রম, ২০১৯ সালে হালনাগাদকৃত ভোটারদের স্মার্ট কার্ড বিতরন, ১৮ বছর বয়সীদের নতুন ভোটার তালিকায় অর্ন্তভূক্ত,ভোটার কার্ড স্থান্তারিত ও সংশোধনসহ বিভিন্ন নির্বাচনী কার্যক্রম পরিদর্শন করেন।
ঢাকা- ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট’র (ইটিআই) মহাপরিচালক আব্দুল বাতেন পরিদর্শন শেষে উপজেলা নির্বাচন অফিসের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খুলনা-আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী, সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর রফিকুল ইসলাম, অফিস সহকারি গোলাম রসুলসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
s
