হোম অন্যান্যসারাদেশ আশাশুনির মির্জাপুরে বসত বাড়ীর জমিজায়গা নিয়ে প্রতিপক্ষের মারপিটে ২গৃহবধুসহ ৩জন আহত

আশাশুনি প্রতিনিধি :

আশাশুনির মির্জাপুরে বসত বাড়ীর জমিজায়গা নিয়ে প্রতিপক্ষের মারপিটে ২গৃৃহবধুসহ ৩জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে মির্জাপুর গ্রামে। থানায় লিখিত অভিযোগে জানাগেছে মির্জাপুর গ্রামের মৃত আব্দুল খালেক সরদারের পুত্র আক্তার হোসেনের সাথে বসত ভিটার জমি জাযগা নিয়ে একই গ্রামের হচেন আলী সরদারের পুত্র আইয়ুব আলী সরদার বিরোধ সৃষ্টি করে আসছিলো।

বিরোধের জের ধরে উক্ত বসত ভিটার জমি দখলের পায়তারা করা সহ মারধর ,খুন জখম করার হুমকী অব্যহত রাখে। উক্ত জমি দখল নিতে এক পর্যায় ঘটনার দিন এলাকার ত্রাশ সালিশ বিচার অমান্যকারী আইয়ুব আলীর নেতৃত্বে ফিরোজ আলী, মারুফ হোসেন, মাছুম হোসেন, এরফান আলী সরদার ,সাহেব আলী সরদার, ফারুক হোসেন, সাব্বির হোসন সরদার, আহসান আলী, হচেন আলীসহ অজ্ঞাতনামা ৫/৬জন ভাড়াটিয়া মাস্তানরা ধারালো দা, লোহার রড,বাশের লাঠি, শাবল, চাইনজ কুড়াল সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আক্তার হোসেনের ভাবী রাশিদা বেগম, মুর্শিদা বেগম তাদের বসত ভিটার সীমানায় ঘেরাবেড়া দিচ্ছিল ।

এ সময় সেখানে ঘেরাবেড়া দেওয়ার কাজে বাঁধা সৃস্টি করলে আক্তার হোসেন মৌখিকভাবে প্রতিবাদ করায় কথাকাটাকাটির এক পর্যায় ক্ষিপ্ত হয়ে বলে শালা এভাবে কথা শুনবে না ওকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে বলে আক্তারকে এলোপাতাড়ীভাবে পিটাতে থাকে এ সময় ভাবী মুর্শিদা বেগম ঠেকানোর চেষ্টা করলে তাকে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে মাথায় কোপ মারিয়া গুরুতর জখম করে। এ সময় তার পরনের কাপড় চোপড় টানিয়া খুলিয়া শ্লীলতাহানী ঘটায়। তার গলায় থাকা ১০আনা ওজনের ৪৫হাজার টাকা মুল্যের স্বর্ণের চেইন টান মেরে নিয়ে নেয়।

অন্য ভাবী রাশিদা বেগম উদ্ধারের চেষ্টা করলে তকেও চাইনিজ কুড়াল দিয়ে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে মারাত্বক জখম করে। সে মাটিতে পড়ে গেলে তাকে জাপটে ধরে পরনের কাপড় চোপড় টানিয়া খুলিয়া শ্লীলতাহানী ঘটায় এবং তার গলায় থাকা ৬আনা ওজনের ৩০হাজার টাকা মূল্যের স্বর্ণের চেইন টান মারিয়া খুলিয়া নেয়। বসত ভিটার ঘেরা বেড়া কেটে ১০টাকার ক্ষতি সাধন করে। আহত আক্তার হোসেন (৩৬) ও তারভাবী রাশিদা বেগম (৪৫),মুর্শিদা বেগম (৪২ কে গুরুতর জখম অবস্থায় পার্শ্ববর্তি লোকজন উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে।

এ ব্যাপারে আক্তার হোসেন বাদী হয়ে ১০জনের নাম উল্লেখ করে ও ৫/৬জনকে অজ্ঞাত আসামী করে থানায় একটি লিখিত এজাহার দায়ের করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো বরে বাদী জনিয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন