হোম আন্তর্জাতিক সুপার টাইফুনে লণ্ডভণ্ড ফিলিপিন্স

আন্তর্জাতিক ডেস্ক :

প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টিপাতে বিপর্যস্ত সেখানকার জনজীবন। টাইফুনের আঘাতে ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। চানথু বর্তমানে তাইওয়ানের দিকে ধেয়ে যাচ্ছে।

শক্তিশালী ৫ মাত্রার টাইফুনটি আঘাত হানে ফিলিপিন্সের উওরাঞ্চলীয় প্রদেশ বাতানিসে। ঘণ্টায় ২৮০ কিলোমিটার বেগে স্থানীয় সময় শনিবার এটি আঘাত হানে। এতে বিধস্ত হয়েছে কয়েকশ’ ঘরবাড়ি। বিদুৎবিছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উপড়ে গেছে বহু গাছপালা।

প্রচণ্ড বাতাস ও ভারী বৃষ্টিপাতে সেখানকার ১১ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। উত্তর উপকূলীয় অঞ্চলগুলোতে সর্তকতা জারি করা হয়েছে।

এদিকে, টাইফুনটি দুর্বল হয়ে সামুদ্রিক ঝড়ে রূপ নিয়েছে। বর্তমানে এটি তাইওয়ানের উওরাঞ্চলীয় উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে। ঝড়ের প্রভাবে রোববার সেখানে ভারি বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল করা হয়েছে। সীমিত পরিসরে চালু রয়েছে আর্ন্তজাতিক ফ্লাইট।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন