হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার কালিগঞ্জে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ, অতঃপর বিনষ্ট 

সাতক্ষীরার কালিগঞ্জে পিকআপ ভর্তি বিপুল পরিমাণ অপরিপক্ক আম জব্দ, অতঃপর বিনষ্ট 

কর্তৃক Editor
০ মন্তব্য 64 ভিউজ
নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক মেশানো অপরিপক্ক আম জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শুইলপুর এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপে তল্লাশি চালিয়ে ১৬৮টি ক্যারেটে ভর্তি প্রায় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়। পরে ক্ষতিকর আম গুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুত পাকানোর উদ্দেশ্যে আমগুলোতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়েছিল, যা মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
অভিযানে এসময় নেতৃত্ব দেন,‌ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র উপজেলার শুইলপুর এলাকা থেকে ঢাকাগামী একটি পিকআপ যোগে বিপুল পরিমাণ ক্ষতিকর রাসায়নিক মেশানো আমি রাজধানী ঢাকায় নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ঢাকাগামী ওই পিকআপে তল্লাশি চালিয়ে ১৬৮টি ক্যারেটে ভর্তি প্রায় ৩ হাজার ৩৬০ কেজি আম জব্দ করা হয়।
পরে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে জব্দকৃত আম গুলো সন্ধ্যায় শুইলপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন