হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ নিরসনে অধিপরামর্শ সভা

সাতক্ষীরায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ নিরসনে অধিপরামর্শ সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 66 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরায় যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে সামাজিক সংহতি বৃদ্ধি ও দ্বন্দ নিরসনে ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, স্থানীয় সরকার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে| বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো’র আয়োজনে এবং একশনএইড বাংলাদেশ’র সহযোগিতায় বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভাটি অনুষ্ঠিত হয়|
সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মুফতি আখতারুজ্জামান, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, উপজেলা ঈমাম সমিতির সভাপতি শেখ মাহববুর রহমান, সাতক্ষীরা সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, জেলা কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত শ্যামল ব্যানার্জী, ক্যাটেখিস্ট চালতেতলা মিশনের ডমেনিক মন্ডল, ব্রক্ষরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল হুদা, জেডিএফ সভানেত্রেী ফরিদা আক্তার বিউটি, জেলা ঈমাম সমিতির সভাপতি সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল হাকিম, সমাজসেবক হেনরি সরদার, ক্রিসেন্ট পরিচালক আবু জাফর সিদ্দিকী, উন্নয়ন কর্মী মৃণাল কুমার সরকার, ব্রেকিং দ্য সাইলেন্স প্রতিনিধি রানা প্রমুখ| এসময় বিভিন্ন স্টেকহোল্ডার ও যুব সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন|
বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ| এখানে বহুকাল ধরে সকল ধর্ম, বর্ণ নিজ¯^ কৃষ্টি ও পারস্পরিক সহযোগিতা নিয়ে বসবাস করে আসছে| বাংলাদেশের মানুষ তার নিজ¯^ সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে থেকে সম্প্রীতিটাকে ধারন করে এক উজ্বল দৃষ্টান্ত রেখে চলেছে| সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও মুসলিম, হিন্দু ও খৃস্টান সকল ধর্মের মানুষ ঈদ, পূজা, বড়দিন প্রতিটি উৎসবে একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেয়| কিন্তু সাম্প্রতিক সময়ে সেই প্রবাহ ধারার কিছুটা পরিবর্তন হয়েছে| আর এজন্য তারা পারিবারিক নৈতিক শিক্ষার হ্রাস, মাত্রাতিরিক্ত সোশ্যাল মিডিয়ার ব্যবহার, স্থানান্তরিত মানুষের মধ্যে সংঘাতময় মানসিকতা, অতি উৎসাহী কিছু মানুষ ধর্মকে ব্যবহার করে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অস্থিরতা সৃষ্টিকে দায়ী করেন| তবে, এই পরিস্থিতি থেকে উত্তরনের জন্য ধর্ম,বর্ণ নির্বিশেষে সকল মানুষের সহাবস্থান মানসিকতা ও সামাজিক সংহতি বৃদ্ধির সমšি^ত উদ্যোগ প্রয়োজন বলে তারা মনে করেন|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন