হোম জাতীয় সংঘর্ষ এড়াতে ঢাকা কলেজ-নিউমার্কেট যৌথ কমিটি

জাতীয় ডেস্ক :

ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ আর নিউমার্কেট ব্যবসায়ীদের মধ্যে কোনো সংঘর্ষ যেন না হয় সে জন্য দুপক্ষের যৌথ কমিটি করার উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দীন।

১৮ এপ্রিল রাতে নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। তার জেরে গতকাল মঙ্গলবার থেমে থেমে দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার দোকান মালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়।

সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামে কুরিয়ার সার্ভিস কর্মী গতকাল মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান। এ ছাড়া আরও একজন আইসিইউতে রয়েছেন। সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন।

এদিকে নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে সরব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর বিভিন্ন এলাকার সাত কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নামার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় সতর্ক রয়েছে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি কলেজের মধ্যে ঢাকা, ইডেন ও কবি নজরুল ছাড়াও রয়েছে বদরুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন