হোম খেলাধুলা রিয়ালে আবারও ফিরব, অশ্রুসিক্ত নয়নে রামোস

খেলাধুলা ডেস্ক :

রিয়াল মাদ্রিদে বিদায় ঘণ্টা বেজেছে সার্জিও রামোসের। লস ব্লাঙ্কোসদের জার্সিতে ৬৭১ ম্যাচে ১০১টি গোল তুলেছেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

বৃহস্পতিবার (১৭ জুন) আনুষ্ঠানিক বিদায় আয়োজন করেছিল ক্লাব কর্তৃপক্ষ। রামোসের পরিবার ছাড়াও রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্টিনো পেরেজ উপস্থিত হয়েছিলেন।

২০০৫ সালে সেভিয়া থেকে ২৭ মিলিয়ন ইউরোতে সান্তিয়াগো বার্নাব্যুতে যোগ দেন রামোস। ১৬ বছর সাদা জার্সিতে মাঠ মাতিয়েছিন।

বেদনা বিধুর নয়নে অশ্রু ঝরা কণ্ঠে বলেন, ‘একদিন আমি আবারও ফিরব। রিয়াল মাদ্রিদকে ধন্যবাদ। সব সময় দলকে আমার হৃদয়ে বহন করব।’

অধিনায়ক হিসেবে টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানোর রেকর্ড রয়েছে এই সেন্ট্রাল ডিফেন্ডারের নামের পাশে।

‘প্রথমে যা বলতে চাই তা হচ্ছে, কখনই আমার ক্লাব ছাড়ার ইচ্ছা ছিল না। সবসময় থাকতে চেয়েছি। দলের পক্ষ থেকেও আমাকে অফার দিয়েছিল। তবে কোভিডের জন্য সব ভেস্তে যায়।’

রিয়ালের জার্সিতে চারটি লা লিগা, দুটি কোপা দেল রে, চারটি সুপার কোপা, চারটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি উয়েফা সুপার কাপ ও চারটি ক্লাব বিশ্বকাপ জিতেছেন রামোস।

‘দল আমার সঙ্গে ১ বছরের জন্য চুক্তি করেছিল। সঙ্গে ১০ শতাংশ অর্থ কমানোর শর্ত ছিল। অর্থ নিয়ে সমস্যা ছিল না। তবে আমার মানসিক স্বস্তি ও পরিবারের জন্য দুই বছরের চুক্তি চাচ্ছিলাম। শেষ পর্যন্ত এক বছরের জন্যই রাজি হলাম। সব শেষ যেবার কথা হলো তখন তারা বললো এখন আর চুক্তি বাড়ানো সম্ভব নয়। নির্ধারিত সময় শেষ হয়ে গেছে। যেটা আমার জানা ছিল না।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন