হোম অন্যান্যসারাদেশ মোংলায় সরকারি হাসপাতালে কোভিড বেডসহ সুরক্ষা সামগ্রী দিল ভি আই পি

মোংলা অফিস :

করোনা মহামারীর সময় জীবন রক্ষাকারী মেডিকেল সরঞ্জামাদী নিয়ে পাশে দাড়িয়েছে মোংলা ইপিজেডের ভারতীয় উৎপাদনকারী কোম্পানি ভি আই পি। এ লক্ষ্যে মঙ্গলবার (১৫ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিট ইউনিটে ১৫ টি আইশোলেশন বেড, ১৫ টি অক্সিজেন সিলিন্ডার ও দুটি অক্সিজেন জেনারেটরসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী প্রদান করেছে তারা।

কোভিড চিকিৎসায় গতি আনতে তাদের এই উদ্যোগ বলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশিষ কুমার সাহা জানান। একই সময় স্থানীয় সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাদের মধ্যে ভিআইপির তৈরী বিদেশে রপ্তানীযোগ্য তিন লেয়ারের মাস্ক ও স্যানিটাইজারও বিতরন করা হয়।

এসময় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, মোংলা ইপিজেডের ডেপুটি ম্যানেজার জাহিরুল ইসলাম, সহঃ পুলিশ সুপার (মোংলা) সার্কেল আসিফ ইকবাল, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মলয় মল্লিক, মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, ভি আইপির মানব সম্পদ বিভাগের প্রধান মিজানুর রহমান খাঁন, প্লান্ট হেড শাহনেওয়াজ আলাম ও মঞ্জুর আহমেদ উপস্থিত ছিলেন।

মোংলা ইপিজেডের লাগেজ উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান ভি আই পির কর্মকর্তারা বলেন, তাদের দেয়া চিকিৎসাসামগ্রী মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড ইউনিটের বর্তমান ধারন ক্ষমতা দ্বিগুণ করবে।

স্বাস্থ্য বিধি মেনে তাদের কারখানার কার্যক্রম পরিচালনা করে আসা এই বহুজাতিক কোম্পানি ইপিজেড অভ্যন্তরে মেডিকেল ক্যাম্প পরিচালনার মাধ্যমে সকল শ্রমিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিতকরন, বিনামূল্যে ঔষধ সেবা প্রদান, বিনামূল্যে মাস্ক ও সেনিটাইজার সরবরাহ সহ নানাবিধ সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলেও জানান তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন