মাগুরা অফিস :
মাগুরার চাঞ্চল্যকর অজ্ঞাত ব্যক্তির অগ্নিদগ্ধ লাশের পরিচয় মিলেছে। গত ১ মার্চ সোমবার সকালে সদরের দারিয়াপুর গ্রামে অজ্ঞাত ওই ব্যক্তির নাম এসকেন মোল্যা (৭৩)। জুয়া খেলায় হেরে যাওয়ায় অন্যান্য জুয়াড়ীরা তাকে হত্যা করে, আগুনে পুড়িয়ে দেয় বলে আজ রবিবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ।
সকালে মাগুরা সদর থানা সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংএ পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, সদরের গৌরিচরণপুর গ্রামে এসকেন মোল্যা দীর্ঘদিন এলাকা থেকে চলে গিয়ে ঝিনাইদহ সদরের ফুলুল বেড়বাড়ি এলাকায় বসবাস করছিলেন। এসকেন মোল্যা একজন দক্ষ জুয়াড়ী ছিল। তিনি বেশীরভাগ সময়ই জুয়ায় জিততেন। যার ফলে অন্যান্য জুয়াড়ীদের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়। গত ১ মার্চ ঘটনার রাতে সদরের দারিয়াপুর আবু তাহেরের মেহগনি বাগে জুয়ার আসর থেকে তাকে পূর্বকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামতের মধ্যে এসকেন মোল্যার ব্যবহৃত ভাঙ্গা মোবাইল উদ্ধার হয়।
যার সুত্র ধরে গত ৬ মার্চ জুয়ার সহচর সদরের ধলহরা কালুপাড়া গ্রামের মৃত নজরুল মোল্যার ছেলে চাতাল শ্রমিক মিনহাজকে (২৮), গ্রেপ্তার করে পুলিশ। মিনহাজ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। এ হত্যাকান্ডে ৫ জন অংশ নেয়। পুলিশ পরবর্তিতে হত্যার সাথে সম্পৃক্ত সদরের সাচানি রাউতড়া গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে শহর আলী (৬৯) ও রাজারামপুর গ্রামের মৃত নববাজ বিশ্বাসের ছেলে আনসার উদ্দিনকে (৬৫), গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা জানায় তারা দীর্ঘদিন একসঙ্গে সঙ্গে জুয়া খেলে আসছিলো।
কিন্তু জুয়া খেলায় প্রতিবারই তারা এসকেন মোল্যার কাছে হেরে যায়। যার ফলে ক্ষোভের বসবর্তী হয়ে প্রথমে তার মাথার পিছনে রড দিয়ে আঘাত করে ও পরে তাকে গলায় স্টীলের চেইন দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এছাড়া হত্যার আলামত নষ্ট করার জন্য মরদেহ আগুনে পুড়িয়ে দেয়া হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসানসহ অন্যরা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছে।
s
