হোম ফিচার কিশোরগঞ্জে ট্রাক- পিকআপ ও সিএনজি’র সংঘর্ষে ২ চালক নিহত
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে ট্রাক, পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে দুই চালকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে এক হেলপার। ৬ মার্চ রাত ১১ টায় সদর উপজেলার নতুন জেলখানা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পিকআপ ভ্যান চালক মাসুদ মিয়া (২৫), নিহত হয়।
সিএনজি অটোরিকশা চালক আবদুল করিম (৬৫), কে গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিকআপ ভ্যান চালক মাসুদ মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদরের চিক্কু মিয়ার ছেলে ও নিহত আব্দুল করিম হোসেনপুর উপজেলার রামপুর নয়াপাড়া এলাকার মৃত শামছু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১ টায় সদর উপজেলার খিলপাড়া নতুন জেলখানার মোড় এলাকায় এক‌টি ট্রাক ও এক‌টি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এ সময় পেছন দিক থেকে আসা অপর একটি ট্রাক‌ নিয়ন্ত্রণ হা‌রিয়ে আরেকটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। সে সময় দু‌টি ট্রাক ও পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক মাসুদ। আহত হন একই পিকআপের হেলপার মোঃ হাসান। গুরুতর আহত অবস্থায় সিএনজি চালক আবদুল করিম কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ও ফায়ার সা‌র্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবু বকর সিদ্দিক জানান, বৃষ্টির পর রাস্তায় কর্দমাক্ত হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত গাড়ি গুলো বেপরোয়া গতিতে চালানো হয়েছিলো।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন