হোম জাতীয় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ: মালিক সমিতির সন্দেহ ‘অন্যদিকে’

জাতীয় ডেস্ক :

রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তৃতীয় পক্ষের ইন্ধন আছে বলে মন্তব্য করেছেন নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন। একই সঙ্গে সাংবাদিকদের ওপর হামলার বিচার করা হবে বলেও তিনি জানান।

বুধবার (২০ এপ্রিল) নিউমার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শাহীন বলেন, ব্যবসায়ীরা সম্মানজনক অবস্থানে থাকে। কিন্তু কিছু উচ্ছৃঙ্খল ঘটনা ঘটেছে। অ্যাম্বুলেন্সে হামলা ব্যবসায়ীরা করেনি। এখানে তৃতীয় পক্ষ ছিল। তাদের কাজ এগুলো ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

হেলাল উদ্দিন বলেন, এটা তৃতীয় পক্ষের কাজ। তারাই হামলা করেছে। অ্যাম্বুলেন্সে হামলা করেছে, গণমাধ্যমের ওপর হামলা করেছে। এসব ঘটনায় ব্যবসায়ী বা ঢাকা কলেজের ছাত্ররা ছিল না, তৃতীয় পক্ষের কাজ ছিল এসব ঘটনা।

নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. শাহীন বলেন, ঢাকা কলেজের কোনো প্রতিনিধি আমাদের কাছে আসেনি। যারা এসেছিল তারা ঢাকা কলেজের কি না, এটাও জানি না। আমরা বা আমাদের প্রতিনিধি যেতে পারিনি। তবে ক্ষতিগ্রস্তদের সামাজিক দায়িত্ব আমাদের। আমরা শান্তি চাই, সহাবস্থান চাই, দোকান খুলতে চাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন