হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে মটরসাইকেলের সাথে সাইকেলের সংঘর্ষে শ্রমিক নিহত

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে মটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেল আরোহী আশিক শেখ (২৮) নামের এক শ্রমিক নিহত হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, চুলকাঠির ঘনশ্যামপুর গ্রামের মৃত আজগর আলীর ছেলে আশিক শেখ মঙ্গলবার (১৬জুন) রাত ১০টার দিকে বাইসাইকেলযোগে বাড়ী থেকে তার কর্মস্থল কাটাখালী টাইস কোম্পানীতে যাচ্ছিলেন।

খুলনা-মোংলা মহাসড়কের কাটাখালী সংলগ্ন এলাকার জয় জুট মিলের নিকট পৌছালে বিপরীতদিক দিয়েআসা একটি মটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সে নিহত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন