ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারন সদস্যদের অভিষেক অনুষ্ঠান বৃহস্পতিবার (০৪ নভেম্বর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত আসনের নারী সদস্য ও সাধারন সদস্যদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানীত অতিথি ছিলেন সরকারি ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী। পুনরায় নির্বাচিত চেয়ারম্যান সরদার মো. রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য শেখ আ. রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফকির কওসার আলী, লখপুর ইউপি চেয়ারম্যান এমডি সেলিম রেজা, পিলজংগ ইউপি চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মোড়ল, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, শুভদিয়া ইউপি চেয়ারম্যান মো. ফারুকুল ইসলাম ওমর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু ও ইউপি সচিব মো. সোহেল রানা। এসময় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গনমাধ্যমকর্মী সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
