হোম ফিচার সাতক্ষীরায় অস্ত্রগুলি উদ্ধার, আটক-১

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরায় তিনটি অস্ত্র ও ৬ রাউন্ড গুলি সহ একজনকে আটক করেছে র‌্যাব। বুধবার সন্ধ্যায় তাকে শহরের রসুলপুর এলাকা থেকে আটক করা হয়।

আটককৃত ব্যাক্তির আলিফ খান (২৪)। সে শহরের রসুলপুর এলাকার আলাউদ্দীন খানের ছেলে।

সাতক্ষীরা র‌্যাব-৬ কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল রসুলপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে আলিফ খান নামে একজনকে আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে তিনটি অবৈধ অস্ত্র, ৬ রাউন্ড গুলি, দুটি চাপাতি, ও দুটি বড় ছুরি ও চাকু জব্দ করা হয়।

তিনি আরো জানান, এঘটনায় বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন