ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা অনুযায়ী নিজ নিজ কার্যালয়ের কর্মপরিবেশ উন্নয়নের লক্ষ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে।
উপজেলা এলজিইডি এর আয়োজনে বুধবার দুপুর ১২টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা প্রকৌশলী মো. আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির সহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭ জুলাই থেকে শুরু করে আগামী ২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হবে।
