নড়াইল অফিস :
নড়াইলের দিঘলিয়ার ক্ষতিগ্রস্ত হিন্দুদের বাড়ি ও মন্দির পরিদর্শন করতে যান কেন্দ্রীয় আ.লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাউদ্দিন নাসিম।
এসময় তার সাথে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক,নড়াইল-০১ আসনের সংসদ সদস্য কবীরুল হক মুক্তি,নড়াইল-০২ আসনের সংসদ সদস্য মাশরাফি-বিন-মোর্তজা, জেলা আ.লীগ সভাপতি এড.সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবলীগ সাংগঠনিক সম্পাদক শাহ জালাল মুকুল,লোহাগড়া উপজেলা আ.লীগের সভাপতি আলাউদ্দিন মুন্সি,সাধারন সম্পাদক মশিউর রহমান,সদর উপজেলা আ.লীগের সভাপতি এড. অচীন চক্রবর্তী,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহামুদ প্রমুখ।
বুধবার সকালে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বাড়িঘরে যান, তাদের সাথে কথা বলেন। এরপর দুপুরে দিঘলিয়া রাধাগোবিন্দ মন্দিরে স্থানীয় ধর্মীয় নেতা ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনায় মিলিত হন। এখানে আহত স্কুল শিক্ষক সহ অন্যদের বক্তব্য শোনেন কেন্দ্রীয় নেতারা।
পরে ক্ষতিগ্রস্ত মন্দিরে ৫০ হাজার টাকা ও এলাকার বাকি ৩ টি মন্দিরে ২৫ হাজারকরে টাকা দেন। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ১০টাকা প্রদান করেন।
