ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রান্ডিং কর্মসূচির আওতাভুক্ত খাদ্যবান্ধব কর্মসূচির উপকার ভোগীদের মাঝে ১০টাকা কেজি মূল্যের কার্ড ও চাল বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট খাদ্য গুদাম অফিসের আয়োজনে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের কার্ড ও চাল বিতরণের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.ইউনুস আলী শেখ। অনুষ্ঠান সার্বিকভাবে পরিচালনা করেন ফকিরহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অচিন কুমার দাশ।
এসময় ইউপি সচিব শেখ মো.দাউদ আলী, ইউপি সদস্যমো. আছাদুজ্জামান তুহিন, মহিলা ইউপি সদস্য কামরুন্নাহার নীপা, ডিলার মো. দেলোয়ার হোসেন, অশিষ কুমার দাশ সহ বিভিন্ন ইউপি সদস্য/সদস্যা, উপকারভোগী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেতাগা ইউনিয়নে মোট ১১৮৬জন কে কার্ড ও চাল দেয়া হবে।
