ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের আট্টাকী গ্রামের নিরাপদ পাল (৮০) নামের এক ব্যবসায়ী করোনা নেগেটিভ হওয়ার ৩দিন পর মারা গেছেন। তিনি মঙ্গলবার (১৫) জুন বিকাল ৫টার দিকে নিজ বাস ভবনে মারা যান।
হাসপাতাল ও মৃতের পারিবারিক সূত্রে জানা গেছে, নিরাপদ পালের গত ১৫দিন আগে করোনা পজেটিভ হয়। এরপর তিনি খুলনা একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর তার গত ৩ দিন আগে তার নমূনা পরীক্ষায় নেগেটিভ হয়। যে কারনে তিনি নিজ বাড়ীতে চলে আসেন। এদিন তিনি আকস্থিক হ্রদ ক্রিয়া যন্ত্র বন্দ হয়ে মারা যান।
উল্লেখ্য, গত বছর নিরাপদ পালের আপন বড় ভাই কালি পদ পাল করোনা আক্রান্ত হয়ে মারা যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
