হোম খুলনানড়াইল পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নড়াইলে ‘ফারিয়া’র মানববন্ধন

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে নড়াইলে ‘ফারিয়া’র মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 86 ভিউজ

মোস্তফা কামাল:

পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবিতে নড়াইলে মানববন্ধন সমাবেশ করেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার (১১ মে) সকাল ১০টায় নড়াইল জেলা হাসপাতালের সামনেনড়াইল সদর উপজেলা ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া)’ এই কর্মসূচির আয়োজন করে।

অধিকার আদায়ে আমরা সবাই একসাথএই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে জেলার শতাধিক ওষুধ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সদর উপজেলা ফারিয়ার সভাপতি মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় সমাবেশে জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান কর্মপরিবেশের বিভিন্ন সংকট বৈষম্যের চিত্র তুলে ধরেন। 

জেলা ফারিয়ার সভাপতি দীপংকর সরকার বলেন, “ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দীর্ঘদিন ধরে জনসম্মুখে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে, যা আমাদের পেশাগত সম্মানকে ক্ষুণ্ণ করছে। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালালবিরোধী অভিযানে ১৯ জন প্রতিনিধিকে আটক করা হয়েছিল, যদিও পরবর্তীতে আদালত তাদের নির্দোষ ঘোষণা করে ছেড়ে দেন। তিনি আরও স্পষ্ট করেন যে, চিকিৎসকদের কাছে ওষুধের আধুনিক তথ্য ব্যবহারবিধি পৌঁছে দেওয়াই তাদের মূল পেশাগত দায়িত্ব। হাসপাতালের কোনো অনিয়ম বা দালালচক্রের সাথে রিপ্রেজেন্টেটিভদের কোনো সম্পৃক্ততা নেই।

সভাপতির বক্তব্যে মো. জামাল উদ্দিন বলেন, “দেশের অর্থনীতিতে ফার্মাসিউটিক্যাল খাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এই খাতের কর্মীদের জন্য এখনো কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। ফলে আমরা চাকরির নিশ্চয়তা নিরাপদ কর্মপরিবেশ নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকি। এখন সময় এসেছে এই পেশাকে সামাজিক রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, হাসপাতাল ক্লিনিকে দায়িত্ব পালনকালে অনেক সময় তারা অহেতুক বাধার সম্মুখীন হন। তারা এই বাধা দূর করার পাশাপাশি কর্মক্ষেত্রে সম্মানজনক পরিবেশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন জেলা ফারিয়ার সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সদর উপজেলার যুগ্মসাধারণ সম্পাদক দিপেন বর্মন এবং উপদেষ্টা মো. সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।#

সম্পর্কিত পোস্ট

মতামত দিন