নড়াইল অফিস :
বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশু সমান অধিকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে নড়াইল জেলা পুলিশ বিভিন্ন কর্মসূচি মাধ্যমে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের ও কেক কেটে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন নড়াইল জেলা পুলিশ সুপার জনাব প্রবীর কুমার রায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) এস. এম কামরুজ্জামান, নড়াইল জেলা বিশেষ শাখার ডিআইও- মীর শরিফুল হক, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর, নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র ওসি শিমুল কুমার দাসসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
সভায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের অবদান ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তাঁর জন্যই আজ বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সোনার বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানান।
