হোম অন্যান্যসারাদেশ নড়াইলের সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে আটকের ১০ঘন্টা না পেরোতেই জনতার দাবির মুখে মুক্তি দেয়া হয়েছে

নড়াইল অফিস :

নড়াইলের সিঙ্গাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও গোবরা বাজার বণিক সমিতির সভাপতি উজ্জল শেখকে আটকের ১০ঘন্টা না পেরোতেই জন দাবির মুখে মুক্তি দেয়া হয়েছে। উজ্জলের আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার মুক্তির দাবীতে হাজার হাজার জনতা রাস্তায় নেমে আসে।

জানা যায়, তার বিরুদ্ধে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যে দেয়ার অভিযোগ করা হয়। গতকাল রাত ১টার দিকে পুলিশ তাকে আটক করলেও এলাকাবাসীর তীব্র প্রতিবাদের পাশাপাশি তার বিরুদ্ধে লিখিত কোন অভিযোগ না পাওয়ায় বুধবার বিকেলে তাকে ছেড়ে দেয়া হয়।

পুলিশও স্থানীয়রা জানায়, উজ্জলের বিরুদ্ধে নিজ ইউনিয়নের গোবরা বাজারে মঙ্গলবার সন্ধার পরে হিন্দুদের একটি ধর্মীয় অনুষ্ঠানে সাম্প্রদায়িক উষ্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগ ওঠে। স্থানীয় মহল বিশেষের পক্ষ থেকে তোলা স্পর্শকাতর এমন অভিযোগের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতি সামাল দিতে গত রাত ১টার দিকে জেলা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

এ দিকে উজ্জলকে আটকের খবরে ধর্মবর্ণ নির্বিশেষ এলাকার মানুষ প্রতিবাদ মূখর হয়ে ওঠে। তার মুক্তির দাবিতে বুধবার রাস্তায় নামেন শত শত হিন্দু মুসলিম বিক্ষুদ্ধ নারী পুরুষ ।

এ সময় জেলার অন্যতম প্রসিদ্ধ ব্যবসাকেন্দ্র গোবরা বাজারের সকল দোকানপাট সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়। পরে পুলিশের পক্ষ থেকে উজ্জলকে মুক্তির আশ্বাস মেলায় কঠোর কোন কর্মসূচিতে না গিয়ে সকলে গোবরা সরকারি বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে হাজার হাজার জনতা যোগ দেন।

সমাবেশে, বক্তারা জনপ্রিয় সাবেক এই চেয়ারম্যান উজ্জল ষড়যন্ত্রের শিকার অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। এ অবস্থায় লিখিত কোন অভিযোগ না পওয়াসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় উজ্জলকে পুলিশ মুক্তি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন