হোম খুলনানড়াইল নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 45 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে ব্যাপক উৎসাহউদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে ।বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার শুরু হয়।  জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। বালক বালিকা উভয় বিভাগের ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে দিনব্যাপী এই প্রতিযোগিতাটি ছিল উৎসবমুখর।

টুর্নামেন্টে প্রাথমিক শিক্ষা অফিসার  মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক . মোহাম্মদ আব্দুল ছালাম। বিশেষ অতিথি  ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার নুরই আলম সিদ্দিকী।  

দিনভর মাঠের লড়াই শেষে বিকাল ৫টায় সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে তাদের নৈপুণ্য প্রদর্শন করে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিশুদের শারীরিক মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই ক্ষুদে ফুটবলাররাই আগামী দিনে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করবে।  খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি মেডেল তুলে দেন অতিথিরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন