হোম খুলনানড়াইল নড়াইলে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নড়াইলে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

মোস্তফা কামাল:

খেলাই হলে পেশা, পরিবার পাবে ভরসাএই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে সম্পন্ন হলো  ‘নতুন কুঁড়িক্রীড়া প্রতিযোগিতার সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠান। রবিবার (১০ মে) বিকেলে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নড়াইলের জেলা প্রশাসক . মোহাম্মদ আবদুল ছালাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে ট্রফি মেডেল বিতরণ করেন। নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্টগুলোর মধ্যে ছিল,ফুটবল, ক্রিকেট, কাবাডি অ্যাথলেটিক্স,ব্যাডমিন্টন, দাবা , কারাতে ওসাঁতার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক . মোহাম্মদ আবদুল ছালাম বলেন, “খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি এখন একটি সম্মানজনক পেশা। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা যদি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করে, তবে তাদের পরিবার যেমন স্বাবলম্বী হবে, তেমনি দেশ সমাজ উপকৃত হবে। বর্তমান সরকার তৃণমূল থেকে দক্ষ ক্রীড়াবিদ তৈরিতে কাজ করে যাচ্ছে। 

এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তীপজুর রহমান আলেক,অতিরিক্ত জেলা প্রশাসক আহসান মাহমুদ রাসেল (সার্ক) অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রেড় ক্রিসেন্ট নড়া্ইল ইউনিটের সাধারণ সম্পাদক মাহবুব মেরশেদ জাফল,নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু প্রমুখ। #

সম্পর্কিত পোস্ট

মতামত দিন