হোম রাজনীতি দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী

কর্তৃক Editor
০ মন্তব্য 24 ভিউজ

নিউজ ডেস্ক:
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু সেই নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। দিল্লির সাথে চুক্তি করে তাদের প্রেসক্রিপশনে ক্ষমতা চালিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি।

শনিবার (১৩ জুন) চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের আয়োজিত মহাসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, আমরা বাংলাদেশের সীমান্তে কোনো হত্যাকাণ্ডের সমর্থন করি না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সেদিনই প্রকৃত অর্থে স্বাভাবিক হবে, যেদিন সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে। বাংলাদেশের কোনো নাগরিককে সীমান্তে অবৈধভাবে হত্যা করা হবে না, ন্যার্যতার সাথে বন্ধুত্ব স্থাপন হবে৷ সেদিনই দুই দেশের মধ্যে ন্যায্যতার সম্পর্ক নিয়ে ভাবা যাবে।

তিনি বলেন, পার্লামেন্ট থেকে সচিবালয়—সব জায়গায় হুতুমপেঁচা বসেছে। তারা সেখানে দুর্নীতি ও অনিয়মসহ সব ধরনের অপকর্ম করছে। সরকারের ঘোষিত এটি কোন বাজেট নয়, এটি মূলত বিএনপি নেতাকর্মীদের পকেট ভারী করার গেজেট। যেই বাজেটে বাংলাদেশের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই সেটি কোন বাজেট নয়।

এনসিপির এই নেতা বলেন, আমরা চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না। গণতান্ত্রিকভাবে ধৈর্য ধারণ করে যাচ্ছি। সীমালঙ্ঘন করলে এই বীর চট্টলা থেকে আবারও উই রিভোল্ট ঘোষণা করা হবে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটা কোনো বাজেট নয়, এটা নিজেদের দলীয় লোকদের জন্য একটি গেজেট। যার মাধ্যমে বাংলাদেশে চাঁদাবাজিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই বাজেটে শহীদ আবু সাঈদ, ওয়াসিম কিংবা মুগ্ধের রক্তের প্রতিফলন নেই। সেই বাজেটকে আমরা ধিক্কার জানাই।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন