হোম খুলনাবাগেরহাট ড্যানিশ অর্থায়নে মোংলায় শুরু হয়েছে ম্যানগ্রোভ বনায়ন

ড্যানিশ অর্থায়নে মোংলায় শুরু হয়েছে ম্যানগ্রোভ বনায়ন

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

জসিম উদ্দিন:
উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে “রেইন ফর লাইফ প্রজেক্ট” প্রকল্পের আওতায় বাগেরহাটের মোংলায় ম্যানগ্রোভ বনায়ন শুরু হয়েছে।

বৃহস্পতিবার(২ জুলাই) মোংলার চিলা ইউনিয়নে ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণে গাছ রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী।

ড্যানিশ অর্থায়নে পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস থেকে উপকূলীয় জনগোষ্ঠীকে সুরক্ষিত রাখতে বাগেরহাট জেলার মোংলা উপজেলার চিলা ইউনিয়নে ম্যানগ্রোভ বনাঞ্চল সমৃদ্ধকরণের এ বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে ব্র্যাক জলবায়ু পরিবর্তন কর্মসূচি। ড্যানিশ মিনিস্ট্রি অব ফরেন অ্যাফেয়ার্স-এর অর্থায়নে বাস্তবায়িত “রেইন ফর লাইফ প্রজেক্ট: ইন্টিগ্রেটেড ক্লাইমেট অ্যাডাপটিভ ওয়াটার অ্যান্ড এগ্রিকালচারাল সলিউশনস ফর কমিউনিটি অ্যান্ড ইকোসিস্টেম রেজিলিয়েন্স ইন বাংলাদেশ কোস্টাল জোন” শীর্ষক প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে ।

ওই প্রকল্পের আওতায় চিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের তেলিখালী ও কেয়াবুনিয়া গ্রামে পুরোনো ম্যানগ্রোভ বনাঞ্চলের ভেতরের ফাঁকা স্থানগুলোতে বাইন ও কাঁকড়া প্রজাতির গাছের চারা রোপণ এবং কেওড়া, পশুরসহ অন্যান্য উপযোগী ম্যানগ্রোভ প্রজাতির বীজ বপন করা হবে। রাস্তার একপাশে প্রায় ১ কিলোমিটার জুড়ে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এই বনায়ন কার্যক্রম বাস্তবায়িত হবে বলে জানান, ব্রাক এনজিও কর্মকর্তা প্রকাশ চন্দ্র।
তিনি জানান,বৃক্ষ রোপণ কার্যক্রম শুরুর আগে ইতোমধ্যে এলাকাটির প্রাথমিক জরিপ ও পরিবেশগত মূল্যায়ন সম্পন্ন করা হয়েছে। আজ একদিনে ৮ হাজার বনজ বৃক্ষ রোপণ করা হয়েছে।

মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী বলেন, বৃক্ষ রোপণের ফলে বনভূমি আরও ঘন হবে, যা প্রাকৃতিক ঢাল হিসেবে নদীভাঙন ও জলোচ্ছ্বাসের তীব্রতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি এলাকার লবণাক্ততা নিয়ন্ত্রণে সহায়ক হবে এবং মাছ, কাঁকড়া ও পাখিসহ স্থানীয় জীববৈচিত্র্যের জন্য টেকসই আবাসস্থল নিশ্চিত করবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন