হোম জাতীয় গ্রামের বাড়িতে হাদিসুরের মরদেহ, স্বজনদের আহাজারি

জাতীয় ডেস্ক :

ইউক্রেনের অলভিয়া সমুদ্রবন্দরে ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজে রকেট হামলায় নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাদিসুর রহমানের মরদেহ বরগুনায় তার গ্রামের বাড়িতে পৌঁছেছে।

সোমবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে বেতাগী উপজেলায় তার গ্রামের বাড়িতে মরদেহ নেওয়া হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন হাদিসুরের মাসহ স্বজনরা।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহবাহী বিমানটি অবতরণ করে।

গত ২ মার্চ ইউক্রেনে বাংলাদেশ সময় রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’-তে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়ে যায়। নিহত হন হাদিসুর।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকা পড়ে। আর সেখানেই রকেট হামলায় নিহত হন হাদিসুর।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন