হোম অন্যান্যসারাদেশ খুলনায় সড়ক দুর্ঘটনায় শিপিং কোম্পানির ম্যানেজার নিহত

খুলনা অফিস :

খুলনায় সড়ক দুর্ঘনায় আহসান হাবিব মিঠু (২৭), নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা পৌঁনে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জোয়ারের বিল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আহসান হাবিব মিঠু, সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গোপাখালী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি খুলনায় রোহান শিপিং কোম্পানিতে ম্যানেজার হিসেবে চাকুরি করতেন।

ডুমুরিয়ার খর্ণিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার জানান, সকালে আহসান হাবিব মিঠু খুলনা মহানগরীর টুটপাড়ার বাসা থেকে নিজ মোটরসাইকেলে (সাতক্ষীরা-ল-১২-৫১৮৮) সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন। বেলা পৌঁনে ১২টার দিকে ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা সড়কের জোয়ারের বিল নামক স্থানে ওভারটেক করার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ছিটকে পড়েন।

এ সময় বাসটির পেছনে থাকা দ্রুতগামী অপর একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে পৌঁছে আহসান হাবিব মিঠুকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খর্ণিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক নাসির উদ্দিন মজুমদার বলেন, ঘাতক বাস ও পিকআপ ভ্যানের সন্ধান করা হচ্ছে। নিহতের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন