কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিসটি উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৭ই মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে সন্ধ্যায় উপজেলা আ’লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর আ’লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আ”লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি কাজী আসাদুজ্জামান আসাদ, আ’লীগ নেতা আনছার আলী, আ’লীগ নেতা আব্দুস সালাম, স্বেচ্ছাসেবলীগের সভাপতি আশিকুর রহমান মুন্না, যুবলীগ নেতা সাঈদ আলীসহ আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।
সভায় বক্তারা, নতুন প্রজন্মসহ দলীয় নেতা-কর্মীদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষনের তাৎপর্য ব্যাখ্যা করে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
s
