হোম খুলনাসাতক্ষীরা ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ-প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

কর্তৃক Editor
০ মন্তব্য 83 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

“নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পুরনোকে বিদায় আর নতুনকে ¯^াগত জানাতে বর্ণিল আয়োজনে বাঙালীর প্রাণের উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে সাতক্ষীরা সদরের ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা| পহেলা বৈশাখ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির অপূর্ব মেলবন্ধন| মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের উদ্যোগে বর্ণিল আয়োজনে ঐতিহ্য-উচ্ছ্বাসে উৎসবমুখর পরিবেশে ১৪৩৩ নববর্ষ বরণ| বিদ্যালয়ের মোহাম্মদ হোসেন মিলনায়তনে জাতীয় সঙ্গীত এবং “এসো হে বৈশাখ” সঙ্গীতের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা| উৎসব আমেজে দিনজুড়ে ছিল বাঙালী সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা সব মিলিয়ে, উৎসবের এ দিনে ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সৃষ্টি হয় এক মিলনমেলা| যেখানে ধর্ম-বর্ণ-ভেদাভেদ ভুলে মানুষ একসঙ্গে উদযাপন করে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ| ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল এঁর সভাপতিত্বে বর্ষবরণের আলোচনা সভা অনুষ্ঠিত হয়| সভাপতির বক্তব্যে প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল বলেন, “পুরোনো বছরের গ্লানি, জীর্ণতা আর শোককে পেছনে ফেলে নতুন আশা ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দের পথচলা| ভোরের নতুন সূর্যের আলোয় সারা দেশে নব আনন্দে উদযাপিত হচ্ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ| আধুনিক ও ডিজিটাল বাংলাদেশে হালখাতার সেই পুরোনো জৌলুস কিছুটা কমলেও বাঙালির আত্মপরিচয় আর সম্প্রীতির এই উৎসবে যুক্ত হয়েছে বর্ণিল সব নতুন মাত্রা| ঋতুচক্রের আবর্তনে আসা এই দিনটি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক মিলনমেলায় শামিল করেছে, ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা ˆবশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃপ্রকাশ|”
পহেলা বৈশাখের তাৎপর্য তুলে ধরে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিটি কলেজের সহযোগি অধ্যাপক শেখ আব্দুর ওয়াদুদ, ব্রহ্মরাজপুর ফাড়ীর ইনচার্জ হাবিবুর রহমান, ৯নং ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ৭,৮ ও ৮নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নুরুন্নাহার, সদর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান, অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুস সামাদ প্রমুখ| এসময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সদস্য সেজ বাবু, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল গালিব, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, বিএনপি নেতা আব্দুল জলিল, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম, ডাক্তার জিয়াউর রহমান, জাহাঙ্গীর হোসেনসহ ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন দশম শেশ্রীর ছাত্র রাজ, গীতা পাঠ করেন সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অনিকা রানী| সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক মো. মুকুল হোসেন|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন