হোম রাজনীতি এনসিপিতে বহিষ্কৃত নেতার জায়গায় সাদিয়া ফারজানা

এনসিপিতে বহিষ্কৃত নেতার জায়গায় সাদিয়া ফারজানা

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

নিউজ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সর্দার আমিরুল ইসলাম সাগরকে সদস্যসচিব পদ থেকে বহিষ্কার করে দলের শীর্ষ নেতৃবৃন্দ। পরেই পদটি শূন্য হয়। সোমবার (১৮ মে) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাদিয়া ফারজানা দিনা ঢাকা মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব। এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

সামাজিক মাধ্যমে তার আইডিতে দেয়া তথ্যে জানা যায়, দিনা রংপুর অঞ্চলের বাসিন্দা। তিনি রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। পরে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।

এর আগে দলীয় আদর্শ বিচ্যুতি ও ডানপন্থি জোটে যোগদানের প্রতিবাদে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশের পর, মধ্যরাতে দল থেকে বহিষ্কার করা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে।

রোববার (১৭ মে) রাত পৌনে একটার দিকে এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে সর্দার আমিরুলকে বহিষ্কারের আনুষ্ঠানিক চিঠি প্রকাশ করা হয়। দলটির দাবি, বারবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলাপরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে জারি করা ওই বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গত ৩ মার্চ সর্দার আমিরুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয়ার পাশাপাশি সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কতার পরও তিনি পুনরায় দলীয় শৃঙ্খলা ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন করে কার্যকলাপে লিপ্ত হন। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্যসচিব পদ থেকে বহিষ্কার এবং সব সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন