হোম খুলনানড়াইল উন্নত সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা: নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু

উন্নত সমাজ গঠনে মাদক ও সন্ত্রাস সবচেয়ে বড় বাধা: নড়াইল-২ আসনের এমপি আতাউর রহমান বাচ্চু

কর্তৃক Editor
০ মন্তব্য 60 ভিউজ

মোস্তফা কামাল:

একটি উন্নত সমৃদ্ধশালী সমাজ গঠনে মাদক সন্ত্রাস সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন নড়াইল আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে প্রতিটি ঘরে ঘরে সচেতনতা তৈরি করতে হবে। হবখালী ইউনিয়নসহ পুরো নড়াইল জেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। অপরাধীদের ব্যাপারে কোনো প্রকার আপস করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আজ শনিবার (১৬ মে) দুপুরে নড়াইল সদর উপজেলার ২নং হবখালী ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সন্ত্রাস মাদকযুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মতবিনিময় সভাশীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হবখালী কলেজের প্রিন্সিপাল বুলবুল আহম্মেদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল আমিন, বিএনপি নেতা রিয়াজুল ইসলাম টিংকু, হবখালী ইউনিয়নের চেয়ারম্যান টিপু সুলতান এবং সাবেক চেয়ারম্যান বাদশা মোল্লা।

সভায় বক্তারা বর্তমান সমাজে মাদকের ভয়াবহতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সামাজিক সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। যুবসমাজকে মাদক অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে একটি সুস্থ, সুন্দর নিরাপদ সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষা সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন