আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে ইটের রাস্তা,ড্রেন সহ স্লাব নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমান। বুধবার সকালে জেলা পরিষদের অর্থায়নে তিনি এ কাজের উদ্বোধন করেন। আশাশুনি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সম্মুখ হতে নজরুল ইসলাম ও মহব্বত হাওলাদার এর বাড়ী পর্যন্ত রাস্তা পাকা করন, ড্রেন ও স্লাব নির্মান কাজ সম্পন্ন করা হবে। এ রাস্তা, ড্রেন স্লাব নির্মাণের ফলে বৃষ্টির সময় জলাবদ্ধতা নিরসন হবে এবং স্কুলগামী শিক্ষক ও শিক্ষার্থীদের আর পানিতে ভিজে স্কুলে স্কুলে যেতে হবে না।
রাস্তা নির্মাণের পাশাপাশি ড্রেন ও স্লাব এর ব্যবস্থা করে জলাবদ্ধতা নিরসন করায় এলাকার মানুষ জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানকে ধন্যবাদ জানান। সে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হওয়ার পর আশাশুনি ও কালিগঞ্জের বহু মসজিদ, মাদ্রাসা , কবরস্থান ও মন্দির , শ্বশানঘাট সহ পুকুর খনন ,রাস্তাঘাট নির্মান সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া অসহায় রোগিদের চিকিৎসা সহয়তা করে থাকেন। এলাকার মানুষ সমস্যায় পড়লে খবর পাওয়া মাত্র তাদের পাশে যেয়ে সমাধান করার চেষ্টা করেন।
